১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশংকাজনক

চুয়াডাঙ্গা সদরের গহেরপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আওলাদ আলীর স্ত্রী চায়না খাতুন (৬০), ছেলে কোরবান আলী (৪৮) ও আহাদ আলী (৪২)।

এছাড়া প্রতিপক্ষের শরিফুল ইসলাম আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে মামলা চলমান রয়েছে। প্রায় এই জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

এরই জের ধরে রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়। এরমধ্যে আহাদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, একজনকে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে৷

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চোখের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া চাইলেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী

চুয়াডাঙ্গায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশংকাজনক

প্রকাশের সময় : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫