০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ, আইসিইউতে জীবননগরের সাংবাদিক চাষী রমজান, দোয়া কামনা

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭ Views

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত চুয়াডাঙ্গার জীবননগরের সাংবাদিক চাষী রমজান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতিতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সাংবাদিক চাষী রমজান জীবননগর প্রেসক্লাবের সদস্য। পাশাপাশি তিনি জীবননগর সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ও ঢাকার বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন তিনি।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চাষী রমজান। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে ঢাকায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করালে তার শরীরে আবারও ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চীনের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চাষী রমজানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর জীবননগর প্রেসক্লাব, জীবননগর সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সহকর্মী সাংবাদিকরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ব্যক্তিজীবনে সাংবাদিক চাষী রমজান বিবাহিত। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার পরিবারের পক্ষ থেকেও প্রিয়জনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ, আইসিইউতে জীবননগরের সাংবাদিক চাষী রমজান, দোয়া কামনা

প্রকাশের সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬