০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

চুয়াডাঙ্গা শহর ও আশপাশের কয়েকটি এলাকায় আগামী শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুলচারা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড, চুয়াডাঙ্গা দপ্তর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ওজোপাডিকোর চুয়াডাঙ্গা দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ অংশসমূহের পরীক্ষা–নিরীক্ষা, লাইনের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজ পরিচালনা করা হবে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে চুয়াডাঙ্গা সদরের কুলচারা গ্রাম, দিগড়ী, সাতগাড়ী, এতিমখানাপাড়া, ঝিনাইদহ বাসস্ট্যান্ড চেম্বার ভবন এলাকা এবং জাফরপুর বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ চলমান অবস্থায় যেকোনো সময় বিদ্যুৎ লাইন সচল হয়ে যেতে পারে। তাই নির্ধারিত সময়ের পুরোটা জুড়েই লাইন সচল আছে—এমনটা ধরে নিয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই মামলায় তিনজনের যাবজ্জীবন

শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশের সময় : ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫