০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ’ এই প্রত্যয়ে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

“শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ; তিতুদহ সমাজ কল্যাণেই হাসবে সবার বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO)। আত্মপ্রকাশ উপলক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুলাই ২০২৬) চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান।

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্-এর সভাপতিত্বে এবং মো. সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের পাশাপাশি খেলাধুলা, সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক উদ্যোগের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন এই বার্তাকে ছড়িয়ে দিয়ে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO) সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি মানবিক, সচেতন ও কল্যাণমুখী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ফুড প্যাকেজ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসকসহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

‘শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ’ এই প্রত্যয়ে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ১২:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬