রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার সাত জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
বিস্তারিত আসছে….
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























