০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আটককৃত নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এবং নেত্রকোণা সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ মোট পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে থানায় সোপর্দ করেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এ বিষয়ে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয়রা ওই নারীকে বিকেলে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের যে অভিযোগ উঠেছে, সেটির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

প্রকাশের সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬