০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌস ইংলিশ এইড কর্তৃক এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ফেরদৌস ইংলিশ এইডের’ পক্ষ থেকে এসএসসি- ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা পুলিশ পার্কে সৌরভ হোসেন সৌরভের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর গাংনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াত ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ফেরদৌস ইংলিশ এইডের পরিচিতি প্রচার ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফেরদৌস ইংলিশ এইডের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি মশিউর রহমান।

বিদায়ী এসএসসি ব্যাচের সকল শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন ফেরদৌস ইংলিশ এইডের কর্ণধার ও পরিচালক জনাব ফেরদৌস আহম্মদ পারভেজ।

এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন খুলনার সুনামধন্য ব্যান্ড পাওয়ার বয়েজ ও চুয়াডাঙ্গার স্টার গ্রুপের শিল্পীবৃন্দ৷ আরও ছিলেন, চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত সংগীত শিল্পী উদয় ও চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী সুস্মিতা। এছাড়া যাদু পরিবেশন করেন প্রখ্যাত যাদু শিল্পী মোহাম্মদ আলী যাদুকর।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেরদৌস ইংলিশ এইডের পরিচালক ফেরদৌস আহম্মদ পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন কোচিং সেন্টারের পরিচালকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ফেরদৌস ইংলিশ এইড কর্তৃক এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ১০:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫