১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-বাণিজ্যবিষয়ক সম্পাদক নুর আমীন লালন।

সমাবেশে নুর আমীন লালন অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, চাঁদাবাজি এবং মানুষের জানমালের ক্ষতি করছে। এসব ঘটনার দায়ভার কার—সেই প্রশ্নও তিনি তোলেন।

দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। একই সঙ্গে বর্তমান সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি শফিকুল ইসলাম পিটু তাঁর বক্তব্যে নাশকতা ও বোমাবাজির সঙ্গে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যদি পুনরায় বোমাবাজি বা নাশকতার চেষ্টা করে, তাহলে দল-মত বিবেচনা না করে তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। তাই সরকারকে প্রয়োজনীয় সময় দিয়ে দেশের উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের সুযোগ দিতে হবে। পাশাপাশি দলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসভাপতি হামিদুর হক টুটুল ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান ও সদস্যসচিব শরিফুল আলম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান ও সদস্যসচিব আতিকুর রহমান বিদ্যুৎ উপস্থিত ছিলেন।

এছাড়া আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ও সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্যসচিব সুমন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রকাশের সময় : ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬