০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ : বাবা-ছেলেসহ নি হ ত ৪

Ada. Munna Telecom1

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদরে দুইপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, খলিল শেখ গ্রুপের খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখ এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ধরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন শেখ মারা যান। অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠালে মুন্না শেখ সেখানে মারা যান।

এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ : বাবা-ছেলেসহ নি হ ত ৪

প্রকাশের সময় : ০১:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬