জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা যুবদল।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার-এর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।
বিজয় র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে জেলা বিএনপির অন্যতম নেতা আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল মল্লিক, বকুল হোসেন বকুল, অপূর্ব কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আচান শেখ, সাইফুল ইসলাম সুমন, মাহবুব, আবদার হোসেন রাজু, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক আহনাফ শাহরিয়ার সনি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মৎস্য ও পশুপালন সম্পাদক সোহেল রানা টুটুলসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদল, জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশ শেষে নেতারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















