১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিপুল পরিমান ভারতীয় ‘স্ক্যাপ’ জব্দ, নারীসহ ২ জন আটক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৪৬ Views

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জীবননগর থানা পুলিশ।

আটকরা হলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মীরপাড়া এলাকার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই এলাকার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য পাচার ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. সেকেন্দার আবু জাফর, এসআই শাহিন আলমসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ তাদের থানায় নেওয়া হয়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় ‘স্ক্যাপ’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

জীবননগরে বিপুল পরিমান ভারতীয় ‘স্ক্যাপ’ জব্দ, নারীসহ ২ জন আটক

প্রকাশের সময় : ০৫:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬