০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Ada. Munna Telecom1

রোববার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সখি খাতুন একই গ্রামের সৌদি প্রবাসী ওয়াসিম বিশ্বাস নয়নের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, সখির স্বামী ওয়াসিম বিশ্বাস নয়ন সৌদি আরবে থাকেন। রোববার দিবাগত রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে বাড়ির লোকজন টের পেয়ে দেখেন সখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

স্থানীয় একটি সূত্র বলছে, সখি তার স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। কারণ হিসেবে জানান, ঈদের কেনাকাটার টাকা পাঠাতে দেরি করেছে নয়ন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪