০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২১০ পিস ই য়া বা সহ চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের মিন্টু গ্রেফতার, নগদ ১ লাখ ২৩ হাজার টাকা জব্দ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

সোমবার (৮ জুন) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. আসাদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির নিজ দখলীয় এক কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুল ইসলাম মিন্টু মৃত রমজান আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে একটি সাদা পলিথিন প্যাকেটের ভেতর থেকে গোলাপি রঙের ২১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

এছাড়া একই ব্যাগের ভেতর থেকে মাদক বিক্রির ১ লাখ ২৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত অর্থের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

২১০ পিস ই য়া বা সহ চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের মিন্টু গ্রেফতার, নগদ ১ লাখ ২৩ হাজার টাকা জব্দ

প্রকাশের সময় : ১২:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬