০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও চিৎলা এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঔষধ, সার, কীটনাশক ও ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান সুত্রে জানা যায়, মূল্যবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুরের মো. নওশাদ ইসলামের মালিকানাধীন মেসার্স মহিদুল মেডিকেল হলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত চিৎলা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণ ও ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির মালিক মো. আবু বকর সিদ্দীককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমস্যার সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫