০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন এম.এ. বারী মাধ্যমিক বিদ্যালয়**

Ada. Munna Telecom1

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চেতনা ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় আয়োজিত তিন দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে জমকালো বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার এম.এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্যোগ নেয় চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ (মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা)। প্রতিযোগিতায় বিজয়ী দল পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের মূল বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করবে।

জেলার ছয়টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের দক্ষতার পরিচয় তুলে ধরে। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

বিতর্ক শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. সিদ্দিকুর রহমান বলেন, “দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। তরুণ প্রজন্ম যদি এখন থেকেই সততা, নৈতিকতা ও যুক্তিবাদী মনন নিয়ে গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ সম্ভব। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস জোগায়।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, এম.এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাশিদুল ইসলাম এবং সদস্য বিপুল আশরাফ, রিপন হোসেন ও কিংকর কুমার দে।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য ও যুক্তির তুমুল লড়াই শেষে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে স্বাগতিক এম.এ. বারী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন এম.এ. বারী মাধ্যমিক বিদ্যালয়**

প্রকাশের সময় : ১১:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬