“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে চুয়াডাঙ্গার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, গণতান্ত্রিক চর্চা সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক মেহেরাব্বিন সানভী, সহ-সভাপতি জাহানারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জোয়ার্দার এবং সহ-সম্পাদক রজিনা আক্তার।
এছাড়াও সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জেলা কমিটির সদস্য আবু বক্কর আলী, কামরুজ্জামান, সুমন আহমেদ, আলপনা খাতুন, লাভলী খাতুন এবং সুজন বন্ধু সৈকত আহমেদ, সামি ও শান্তসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে সাধারণ মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার করে তুলতে হবে। একইসঙ্গে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও সুশাসনের চর্চায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সুজনের মূল লক্ষ্য। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
মেহেরাব/এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















