০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের নিকট থেকে ৫টি রামদা, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের কলোনীপাড়ার বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিমের ছেলে রাতুল (২২)।

আর্মি ক্যাম্প থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরের কলোনীপাড়ায় চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফির নেতৃতের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় দুই চাঁদাবাজ মঞ্জু হোসেন এবং রাতুলকে আটক করে। পরে তাদের নিকট থেকে ৫টি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দেশীয় অস্ত্র, চাঁদাবাজির প্রয়োজনীয় তথ্যসহ সকালে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে দুজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছে বলে জেনেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা শহরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

প্রকাশের সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫