০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা থেকে মৌসুমের প্রথম হজ যাত্রা: ৩৪ যাত্রী নিয়ে মক্কার পথে তামিম হজ কাফেলা

Ada. Munna Telecom1

​বিশ্বজুড়ে বইছে হজের পবিত্র আবহ। গতকাল থেকেই সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ঢাকা ত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা থেকে চলতি মৌসুমের প্রথম কাফেলা হিসেবে যাত্রা শুরু করলো ‘তামিম হজ কাফেলা’।

​আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর চুয়াডাঙ্গা জেলা থানা মসজিদ প্রাঙ্গণ থেকে ৩৪ জন হজযাত্রী নিয়ে কাফেলাটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। সেখান থেকে তাঁরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রা করবেন। ​

রওনার আগে থানা মসজিদ প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হজযাত্রী ও তাঁদের স্বজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে হজযাত্রীদের নিরাপদ সফর ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

​তামিম হজ কাফেলার পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম বলেন, সারাদেশে গতকাল থেকে হজের ফ্লাইট শুরু হলেও চুয়াডাঙ্গা জেলা থেকে আজই প্রথম কোনো কাফেলা রওয়ানা হলো। আলহামদুলিল্লাহ, আমরা ৩৪ জন হাজি নিয়ে প্রথম ফ্লাইটেই যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। হাজিদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

​এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী এম এম শাহাজাহান হোসেন মুকুল, রফিকুল ইসলাম লিটন, হাজী আনিসুর রহমান, হাজী মুজাফফর ও তারিক প্রমুখ।

এসআই

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গা থেকে মৌসুমের প্রথম হজ যাত্রা: ৩৪ যাত্রী নিয়ে মক্কার পথে তামিম হজ কাফেলা

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬