০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু রুফাইয়িত হোসেন ও ৯ মাস বয়সী শিশু আনিসা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। একদিনে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী কন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আবারো বাড়লো গ্যাসের দাম : ১৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ

চুয়াডাঙ্গায় ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬