০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আসলাম হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলার চলমান স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং তরুণদের ইতিবাচক সামাজিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এসব উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের প্রতিনিধিরা।

একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা। একই সঙ্গে জনবান্ধব ও উন্নয়নমুখী প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের প্রতিনিধিরা।

সাক্ষাতে সংগঠনের কার্যক্রম নিয়ে আন্তরিকভাবে সময় দেওয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর নতুন কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬