০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ফ্যান্টাসি পার্কে আপত্তিকর ছবি-ভিডিও ধারণের নাটক সাজিয়ে ব্ল্যাকমেইল: আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফ্যান্টাসি পার্কে ঘুরতে আসা দুই কলেজ শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের চাঁদ বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (১৯)। রোববার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের এক কলেজছাত্রী ও তার ঢাকায় অবস্থানরত এক বন্ধু দামুড়হুদার ফ্যান্টাসি পার্কে ঘুরতে আসেন। পার্কের একটি নিরিবিলি স্থানে বসে কথা বলার সময় অভিযুক্ত শাকিল ও সজিবসহ চারজন তাদের ঘিরে ধরে।

এ সময় তারা আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের মিথ্যা অভিযোগ তুলে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার ভয় দেখিয়ে একপর্যায়ে তাদের কাছ থেকে জোরপূর্বক এক হাজার পাঁচশ টাকা আদায় করে এবং আরও ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরিস্থিতির এক পর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পুলিশকে খবর দিলে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবককে আটক করে। এ ঘটনায় জড়িত আরও দুইজন বর্তমানে পলাতক রয়েছে।

ঘটনার পর রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

চুয়াডাঙ্গার ফ্যান্টাসি পার্কে আপত্তিকর ছবি-ভিডিও ধারণের নাটক সাজিয়ে ব্ল্যাকমেইল: আটক ২

প্রকাশের সময় : ০৩:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬