১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবি পাড়ায় দায়িত্বরত অবস্থায় কিসমত আলী (৫৪) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত কিসমত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবিপাড়ার মৃত জামাত আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কিসমত আলী প্রায় দুই বছর ধরে সিঅ্যাণ্ডবি পাড়ায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে রাতের কোনো এক সময় হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬