চুয়াডাঙ্গার দর্শনা থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরু হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নুরু হোসেন রেলকলোনী (মোবারকপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ও মৃত গোলজান বেগমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রেলকলোনী (মোবারকপাড়া) এলাকায় নুরু হোসেনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৫ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























