০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেহাদ সন্ত্রাস নয়, ন্যায় প্রতিষ্ঠার পবিত্র সংগ্রাম : চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের নেতা এমাম হোসাইন

Ada. Munna Telecom1

‘সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা—রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে জেলা হেযবুত তওহীদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যের শুরুতেই তিনি বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও দুর্দশার জন্য অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, অনৈক্যের সুযোগ নিয়েই সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করছে। অথচ পবিত্র কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না।

তিনি আরও বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক—সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। তওহীদের ভিত্তিতে পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, দেশে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের তেমন উন্নয়ন হচ্ছে না। বরং মানুষ ক্রমেই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে পড়ছে। এর জন্য তিনি প্রচলিত ঔপনিবেশিক শাসনব্যবস্থাকে দায়ী করে বিদ্যমান ব্যবস্থার মৌলিক পরিবর্তনের দাবি জানান। প্রকৃত ইসলাম ও বিকৃত ইসলামের পার্থক্য বুঝতে পারলেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জেহাদ প্রসঙ্গে তিনি বলেন, “জেহাদ মানে সন্ত্রাস নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার পবিত্র সংগ্রাম।” সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অরাজকতা দূর করতে মুমিনদের জান-মাল দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংগঠনকে ঘিরে অপপ্রচারের জবাব দিতে ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়া খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

জেহাদ সন্ত্রাস নয়, ন্যায় প্রতিষ্ঠার পবিত্র সংগ্রাম : চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের নেতা এমাম হোসাইন

প্রকাশের সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬