০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দিলো ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’

চুয়াডাঙ্গা জেলার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’। সংগঠনটির ‘স্বাবলম্বীকরণ কর্মসূচি’র আওতায় মঙ্গলবার (১৬ জুন) চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের প্রধান কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক রনি বিশ্বাস উপস্থিত থেকে এক কর্মক্ষম ও অসচ্ছল নারীর হাতে নতুন সিঙ্গার সেলাই মেশিন তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী পরিবারের জন্য স্থায়ী আয়ের একটি সম্ভাবনাময় পথ তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

সেলাই মেশিন বিতরণকালে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আসলাম হোসেন বলেন, আমরা শুধু সাময়িক ত্রাণ বা সহায়তা প্রদানেই বিশ্বাস করি না। আমাদের লক্ষ্য হলো একজন মানুষকে এমনভাবে সহযোগিতা করা, যাতে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। একটি সেলাই মেশিন একটি পরিবারের জন্য শুধু উপহার নয়, বরং অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরতার একটি কার্যকর হাতিয়ার।

সংগঠনের সাধারণ সম্পাদক রনি বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের মানবিক ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী চুয়াডাঙ্গা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স শুধুমাত্র আর্থিক স্বাবলম্বিতা নিয়ে কাজ করে না; বরং সমাজ উন্নয়ন ও মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে লিডারশিপ প্রোগ্রাম।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ শুধু একজন মানুষের জীবন বদলে দেয় না, বরং একটি পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স জেলার বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই মামলায় তিনজনের যাবজ্জীবন

অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দিলো ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’

প্রকাশের সময় : ০৮:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬