০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত, চুয়াডাঙ্গার জামান এগ্রো ফার্মকে জরিমানা ৫০ হাজার

চুয়াডাঙ্গায় সদরের হোগলডাঙ্গায় অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার অভিযোগে জামান এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল।

অভিযানকালে হোগলডাঙ্গা গ্রামে মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন মেসার্স জামান এগ্রো ফার্মে অন্যের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার বিষয়টি প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামান এগ্রো ফার্মে অভিযান চালানো হয়। সেখানে অন্য একটি প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

পুকুরে গোসলে নেমে দুই বোনসহ প্রাণ গেল ৩ শিশুর

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত, চুয়াডাঙ্গার জামান এগ্রো ফার্মকে জরিমানা ৫০ হাজার

প্রকাশের সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬