০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে মেসি খেলতে পারবেন কি না যা জানা গেলো

Ada. Munna Telecom1

গ্রুপপর্বের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না।

কিছুটা অস্বস্তি নিয়ে খেলতে নেমে তেমন একটা ছন্দেও ছিলেন না। সেমিফাইনালে কানাডার মুখোমুখি হওয়ার আগে এখন বড় প্রশ্ন মেসির ইনজুরি শঙ্কা।

অবশ্য আর্জেন্টিনা তারকার চোট শঙ্কা উড়িয়ে দিলেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সাফ জানিয়ে দিলেন, ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে আছেন তৈরি এলএমটেন।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।’

এদিকে, সেমিফাইনালে মেসির সঙ্গে দেখা যেতে পারে ডি মারিয়াকেও। পুরোপুরি ফিট না হওয়ায় কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

তবে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

সেমিফাইনালে মেসি খেলতে পারবেন কি না যা জানা গেলো

প্রকাশের সময় : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪