০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের আটকের খবরে মিষ্টি নিয়ে থানার পথে হিরো আলম

আওয়ামীলীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে বলে গুঞ্জন উঠেছে

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গুলশান থেকে তাকে আটক করা হয় বলে গুঞ্জন উঠলেও পুলিশের সংশ্লিষ্ট কেউ আটকের খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আর এদিকে, আটকের গুঞ্জনের মধ্যেই থানার দিকে রওনা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব হিরো আলম। তবে খালি হাতে যাচ্ছেন না তিনি। সঙ্গে নিচ্ছে মিষ্টি। কারণ আরাফাত ও হিরো আলমের হিসাব অনেক পুরনো।

হিরো আলম বলেন, ‘আমি খুব খুশি। আরাফাত গ্রেপ্তার হয়েছেন। মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি।’ আগামীকালই আরাফাতের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা করবেন।

যদিও মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে স্ক্রল ও সংবাদ প্রকাশিত হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কি না তাও নিশ্চিত করেননি তিনি। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপ-কমিশনার।

জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত : গত বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) হন আরাফাত। ভোটগ্রহণের দিন এ সংসদীয় এলাকার বনানীতে হামলার শিকার হন হিরো আলম। তাঁর দাবি, তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল এবং তার আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন আরাফাত। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান মোহাম্মদ এ আরাফাত। পরে গুঞ্জন ওঠে তিনি ঢাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে ফরাসি দূতাবাস এ দাবি নাকচ করে।

গত ১২ আগস্ট মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের আটকের খবরে মিষ্টি নিয়ে থানার পথে হিরো আলম

প্রকাশের সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪