০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ ২৫০ শয্যায় রূপান্তরের দাবি এমপি রাসেলের

জাতীয় সংসদে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি চুয়াডাঙ্গাকে একটি অবহেলিত ও সীমান্তবর্তী জেলা হিসেবে উল্লেখ করে বলেন, জেলায় প্রায় ১৭ লাখ মানুষের বসবাস হলেও মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ অত্যন্ত সীমিত। জেলার চারটি উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালই মূল ভরসা হলেও এটি এখনও প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারছে না।

তিনি জানান, ২০২১ সালে প্রশাসনিকভাবে সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয় এবং অবকাঠামো নির্মাণও সম্পন্ন হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য সুবিধার অভাবে হাসপাতালটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংসদ সদস্য তার বক্তব্যে আরও বলেন, স্বাধীনতার পর থেকেই চুয়াডাঙ্গা শিক্ষা ও স্বাস্থ্যখাতে পিছিয়ে রয়েছে। তিনি পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে এ অবস্থার জন্য দায়ী করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, চুয়াডাঙ্গার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা জরুরি।

উল্লেখ্য, জাতীয় সংসদে এটি ছিল সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের প্রথম বক্তব্য। বক্তব্যের শুরুতে তিনি তার নির্বাচনি এলাকা চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

সংসদে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ ২৫০ শয্যায় রূপান্তরের দাবি এমপি রাসেলের

প্রকাশের সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬