১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তনকে কেন বারবার মনে পড়ে? জেনে নিন কারণ!

তারপরও জীবনে প্রেম যতটা সত্যি, ঠিক ততটাই সত্যি বিচ্ছেদও। কিন্তু মেনে ও মানিয়ে নেওয়াটা বেশ কষ্টের। সবকিছুতে পূর্ণ থাকলেও প্রতি মুহূর্তে মনে পড়ে যায় প্রাক্তনকেই। এতে কোনো অপরাধ নেই। কিন্তু জানেন কেন হয় এরকম? চলুন জেনে নিই—

১. মানুষ অভ্যেসের দাস। একটা গতে বাধা জীবনে বিশ্বাসী। যা যেভাবে ছিল, তা বদলে গেলে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। গতকালও যে ছিল, আজ সে নেই, এটা মেনে নিতে পারাই চ্যালেঞ্জ। মানতে না পারলেই ঘুরে ফিরে আসে স্মৃতি।

২. ভালোবাসার মিষ্টি অনুভূতিগুলো মস্তিষ্কে ‘ফিল-গুড’ রাসায়নিকের নিঃসরণ করে। ফলে আমাদের মন-মেজাজ থাকে ফুরফুরে। বিচ্ছেদে এই অনুভূতিগুলো বন্ধ হয়ে যায়। সেই কারণে মন চায় সেই পুরোনো জীবন ফিরে পেতে।

৩. অনেক সময়  ‘ক্লোজার’ ছাড়াই বিচ্ছেদ হয়ে যায়। অনেক প্রশ্ন থেকে যায় অজানা। এক্ষেত্রে প্রাক্তনকে মনে পড়া খুব স্বাভাবিক। রাগ, দুঃখ, অভিমানের পাশাপাশি মাঝে মধ্যেই মনে উঁকি মারে প্রশ্ন, ‘কোন দোষে এই দূরত্ব?’ জবাব মেলে না। কিন্তু একথাই বারবার মনে করিয়ে দেয় পুরোনো সুন্দর দিনগুলো।

৪. বিচ্ছেদের সঙ্গেই হারিয়ে যায় সঙ্গীর অভ্যেসগুলো। যে কাজগুলো আপনারা একসঙ্গে করতেন, সেগুলোও বদলে যায়। একা করতে হয়। যে জায়গায় একসঙ্গে যেতেন, এখন সেখানে একা যান। যা বাড়ায় মন খারাপ। নতুন জীবনেও বারবার মনে পড়ে প্রাক্তনকে। 

৫. সম্পর্কে থাকাকালীন সঙ্গীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন? এক্ষেত্রে বিচ্ছেদ ভেতর থেকে ভেঙে দেয় যে কাউকে। একাকিত্ব গ্রাস করে। নিজের জীবন কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই জবাব থাকে না নিজের কাছেই। সেক্ষেত্রেও বারবার ঘুরে ফিরে আসে প্রাক্তনের স্মৃতি।

৬. যেকোনো ক্ষত সারতেই সময় লাগে। তাই জোর করে প্রাক্তনকে ভোলার চেষ্টা করতে গেলেই বিপদ। মনের ওপর জোর করলে বারবার ঘুরে ফিরে আসে পুরোনো স্মৃতি, তা আপনাকে শক্ত করার বদলে আরও বেশি দুর্বল করে দেয়। মনে করিয়ে দেয় প্রাক্তনের সঙ্গে কাটানো সময়। কষ্ট দেয় বিচ্ছেদ। মুক্তি পেতে কথা বলুন বন্ধুদের সঙ্গে। নিজের অনুভূতি ভাগ করে নিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

প্রাক্তনকে কেন বারবার মনে পড়ে? জেনে নিন কারণ!

প্রকাশের সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫