১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়কে ঝরল মুয়াজ্জিনের প্রাণ, হাসপাতালে আলমসাধুচালক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী বৃদ্ধ বরকত আলী মোল্লা (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধুচালক।

আজ রোববার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে মোক্তারপুর গ্রামের ফেরিঘাট মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বরকত আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের মৃত. বুদো মণ্ডলের ছেলে। তিনি পেশায় হাতিভাঙ্গা পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ছাড়া আহত আলমসাধুচালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোক্তারপুর গ্রামের ফেরিঘাট মোড়ে ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী বৃদ্ধ বরকত আলী নিহত হন। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আহত হয়েছেন আলমসাধুচালক। তার নাম পরিচয় জানা নেই।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোক্তারপুরে ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়ে ইজিবাইকের একজন যাত্রী মারা গেছেন। আহত আলমসাধুর আলমসাধুচালককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, রোববার বেলা ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে খোজ নিয়ে জানা যায়, দামুড়হুদার মোক্তারপুরে সড়ক দূর্ঘটনায় আহত আলমসাধুচালক সদর হাসপাতালে আসেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

দামুড়হুদায় সড়কে ঝরল মুয়াজ্জিনের প্রাণ, হাসপাতালে আলমসাধুচালক

প্রকাশের সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫