০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় শিশু শিক্ষার্থীকে ধ র্ষ ণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আরাফাত হোসেন শিশির (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের দারুল উলুম ফুরকানিয়া কওমী মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আরাফাত হোসেন শিশির উপজেলার জয়রামপুর গ্রামের মল্লিকপাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

দামুড়হুদায় শিশু শিক্ষার্থীকে ধ র্ষ ণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫