০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা-বেগমপুর সড়কের উপর ট্রাক রেখে উধাও চালক-হেলপার

চুয়াডাঙ্গার দর্শনা-বেগমপুর সড়কের কোটালিতে রাস্তার উপর একটি ট্রাক রেখে ড্রাইভার হেল্পার উধাও এর ঘটনা ঘটেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। আটকে আছে বেশ কিছু যানবাহন।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাকটি রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়।

একজন ভ্যানচালক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দীর্ঘ ২০ মিনিট যাবত সড়কের উপর ট্রাকটি দাঁড়িয়ে আছে৷ চালক বা হেলপার কাউকেই পাওয়া যায়নি। সড়কটি চিকন হওয়ায় কোন যানবহন চলাচল করতে পারছে না।

ঘটনাস্থলে থাকা ফেস দ্য পিপলের সংবাদকর্মী এস এম সাইফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রথমে ট্রাকটি সড়কের উপর দাড়িয়ে থাকতে দেখে ডাকাতির ঘটনা হতে পারে এই ভেবে ভয় পেয়ে যায়। কাছাকাছি যাওয়ার পর দেখি বেশ কিছু পথচারিসহ যানবাহন আটকে আছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। এখনো দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে আসেনি।

এদিকে খোজ নিয়ে জানা গেছে, ট্রাকের তেল শেষ হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের উপরে রেখেই চালক-হেলপার তেল নিয়ে আসতে যায় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ফু র্তি : ধা ও য়া খে য়ে পরনের লুঙ্গি-স্যান্ডেল ফেলে পালালেন সোহেল

দর্শনা-বেগমপুর সড়কের উপর ট্রাক রেখে উধাও চালক-হেলপার

প্রকাশের সময় : ০৮:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪