০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি বাজারজাত, জীবননগরের শাহীন ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৫২১ Views

চুয়াডাঙ্গার জীবননগরে ‘তীর’ ব্র্যান্ডের নামে অবৈধভাবে গমের ভূষি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে তীর’ ব্র্যান্ডের নামে গমের ভূষি তৈরি ও বাজারজাত করার অপরাধে মো. সাইফুল হকের মালিকানাধীন মেসার্স শাহীন ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সিটি গ্রুপ নামের তীর’ ব্র্যান্ডের ব্যবহৃত খালি বস্তা বাজার থেকে সংগ্রহ করে তাতে নিজস্বভাবে ভূষি ভর্তি করে তীর’ ব্র্যান্ডের ভূষি হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এতে সাধারণ ক্রেতারা পণ্যটিকে বিখ্যাত ব্র্যান্ডের অনুমোদিত ও মানসম্মত পণ্য বলে মনে করে প্রতারিত হচ্ছিলেন। বিষয়টি অবৈধ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি বাজারজাত, জীবননগরের শাহীন ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি বাজারজাত, জীবননগরের শাহীন ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৩:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬