০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- সুড়াপাড়া গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার স্টেশন কর্মকর্তা তানভীর হাসান বলেন, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনে পেঁপে গাছ ভেঙে যায়।

রোববার রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারের কেউ বিষয়টি জানতে না পারায় আঙ্গার আলীর ওখানেই রাতভর পড়ে ছিলেন।

পরদিন সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন খুঁজতে বের হয়ে আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। এ সময় তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নারীর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

One thought on “ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃ ত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪