০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় ২৫০ হাজী

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫১০ Views

চুয়াডাঙ্গার জীবননগরে পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে চলতি বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা ৩০ জন নতুন হাজীসহ প্রায় ২৫০ জন হাজী অংশগ্রহণ করেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে জীবননগর উপজেলা পরিষদ জামে মসজিদে আল মিজান হজ ও উমরাহ সার্ভিস-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা পবিত্র হজের শিক্ষা, আত্মশুদ্ধি, ত্যাগ ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি হজ-পরবর্তী জীবন ইসলামী আদর্শ অনুযায়ী পরিচালনা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়; এটি একজন মুসলমানের জীবনকে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হজ থেকে অর্জিত শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা জাহাঙ্গীর, আলহাজ হাফেজ মো. মিজানুর রহমান, আলহাজ মাখলুকাত জামান রুবেল, আলহাজ সোলাইমান হোসেন রিপন, আলহাজ আরাফাত ওমর, খাত্তাব, আলহাজ তবিবুর রহমান, আলহাজ আজিজুল হক, আলহাজ রবজেল মিয়া, আলহাজ রকিব উদ্দিন, আলহাজ শরিফুল ইসলাম, আলহাজ ওমর ফারুক, আলহাজ রবিউল ইসলাম, আলহাজ ডা. মোস্তফা কামাল, আলহাজ আব্দুল ওয়াহেদ, আলহাজ আলমগীর হোসেন এবং জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আল মিজান হজ ও উমরাহ সার্ভিসের মাধ্যমে হজ পালনের পুরো সময়জুড়ে তারা আন্তরিক, দায়িত্বশীল ও মানসম্মত সেবা পেয়েছেন। হজযাত্রার শুরু থেকে সৌদি আরবে অবস্থান এবং দেশে ফিরে আসা পর্যন্ত প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক হাজীর উপস্থিতিতে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরে হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় ২৫০ হাজী

জীবননগরে হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় ২৫০ হাজী

প্রকাশের সময় : ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬