বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির সকল সদস্যকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় জেলা পুলিশের সদস্যদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মনে করে, নবগঠিত এই কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিসের পেশাগত উৎকর্ষ সাধন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















