১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান উল্টে যাত্রী নিহত

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬৭০ Views

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান চালিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে রিপন হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সোলায়মান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান উল্টে যাত্রী নিহত

প্রকাশের সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬