০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ডিবি পরিচয়ে ছিনতাইচেষ্টা, জনতার হাতে আটক ২

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহভাজনদের ধাওয়া দেন। একপর্যায়ে দুইজনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উত্তেজিত জনতা আটক দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ঘটনার সময় তিনি চুয়াডাঙ্গায় একটি সভায় ছিলেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে থানা-পুলিশের একটি টিম পাঠানো হয়। আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

জীবননগরে ডিবি পরিচয়ে ছিনতাইচেষ্টা, জনতার হাতে আটক ২

প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬