১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে জমির সীমানা বিরোধে বাবা-ছেলেকে মারধর, থানায় লিখিত অভিযোগ

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৬:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫২৭ Views

চুয়াডাঙ্গার জীবননগরে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবা-ছেলেকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম (৩০)।

সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার খয়েরহুদা রিফিউজি পাড়ার আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য মাপজোক চলছিল। এ সময় জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে খয়েরহুদা রিফিউজি পাড়ার ইব্রাহিম মল্লিকের ছেলে আব্দুর রহমান (৬০) ও মজিরুল ইসলাম (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৮) এবং মজিরুল ইসলামের ছেলে মুন্না মিয়া (২০) জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, এ সময় তরিকুল ইসলাম ও তার বাবা আমির হোসেন বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে বাবা-ছেলে আহত হন। হামলার সময় মুন্না মিয়া আমির হোসেনের মুখে ঘুষি মারলে তিনি রক্তাক্ত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার পরও অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। নিরাপত্তাহীনতার কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

জীবননগরে জমির সীমানা বিরোধে বাবা-ছেলেকে মারধর, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের সময় : ০৬:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬