১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে কোল্ডস্টোর থেকে কর্মচারীর ম র দে হ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২২ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোর থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব পালন করতে থাকেন।

পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ রেডিও চুয়াডাঙ্গাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাটাহাটির সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

জীবননগরে কোল্ডস্টোর থেকে কর্মচারীর ম র দে হ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

প্রকাশের সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬