০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-২ আসনে জেএসডির প্রার্থী হলেন অধ্যাপক শেখ সেলিম

Ada. Munna Telecom1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ (সংসদীয় আসন-৮০)–এ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত শিক্ষা-সংস্কৃতি ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক শেখ সেলিম। চার দশকের বেশি সময় সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে তিনি এলাকায় পেশাজীবী নেতৃত্বের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন।

সাংবাদিকতা জীবনে ১৯৭৭ সাল থেকে অদ্যাবধি সাহসী ভূমিকা রেখে অধ্যাপক সেলিম গড়ে তুলেছেন পাঠকপ্রিয় সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণ ও পরবর্তীতে সম্পাদিত চুয়াডাঙ্গা বার্তা, যা ছিল ডিএফপি নিবন্ধিত প্রথম দৈনিক পত্রিকা। তার সম্পাদনায় নবীন সাংবাদিকতা চর্চা মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা পায় এবং তিনি নিজে কলাম লেখক হিসেবে বিশেষ সুনাম অর্জন করেন।

১৯৮৪ সালে শিক্ষকতা শুরু করা এই শিক্ষাবিদ প্রতিষ্ঠা করেন ‘প্রদীপন বিদ্যাপীঠ’। পাশাপাশি দীর্ঘ ৩৪ বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও পৌর ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেন। শ্রমজীবী-হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেন ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’। তার উদ্যোগে অঞ্চলটিতে গড়ে ওঠে আলী নূর কিন্ডারগার্ডেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্ডেন, শুভ তারা চাইল্ড হোমস ও চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। কিছু সময় দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের চুয়াডাঙ্গা ক্যাম্পাসেও শিক্ষকতা করেন তিনি।

ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জেলা সমন্বয়কারী হিসেবে জেলার স্কুল-কলেজজুড়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন তিনি, যা আজও চলমান।

সাংস্কৃতিক অঙ্গনেও তার ব্যাপক অবদান রয়েছে। টানা প্রায় ২৩ বছর জেলা রোভার স্কাউটের সম্পাদক ছিলেন তিনি। চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, সাংস্কৃতিক জোট, মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ, কচিকাঁচার মেলা, কাঁচিকণ্ঠের আসর, অক্ষর, চুয়াডাঙ্গা লেখক সংঘসহ অসংখ্য প্রতিষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেছেন নিবেদিত কর্মী হিসেবে।

পেশাগত দায়িত্ব পালনে আপসহীন চরিত্রের অধিকারী অধ্যাপক সেলিম ন্যায়-অন্যায়ের প্রশ্নে সর্বদা প্রতিবাদী ছিলেন। তার পারিবারিক জীবনও সমভাবে সমৃদ্ধ—সহধর্মিণী শামীমা খাতুন একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই কন্যার মধ্যে জ্যেষ্ঠ ডা. শমসাদ ফারজানা সানন্দা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। কনিষ্ঠ কন্যা তাসনিম আলম আফসিন আইটি প্রকৌশলী হিসেবে কানাডায় প্রবাস জীবন যাপন করছেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক শেখ সেলিম দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গা-২ আসনের সকল ভোটারের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে দত্তনগরের কৃষি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চ্যাংখালি সীমান্তে আধুনিক স্থলবন্দর, দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর ও রেলওয়ে বন্দর উন্নয়ন, কেরু অ্যান্ড কোম্পানিকে আধুনিকায়নসহ শিক্ষা–সংস্কৃতি–কৃষি ও শিল্পখাতের সমন্বিত উন্নয়নে কাজ করবেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-২ আসনে জেএসডির প্রার্থী হলেন অধ্যাপক শেখ সেলিম

প্রকাশের সময় : ০৩:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫