০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

চুয়াডাঙ্গা পৌর নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজান আলী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (০২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা পৌর এলাকার থানা কাউন্সিলপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজান আলী চুয়াডাঙ্গা এলাকার নুরনগর কলোনি পাড়ার মৃত মহব্বত আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। আবু হেনা নামের একজনের চারতলা ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে রড লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জেনেছি। তিনি পেশায় ভ্যানচালক। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় বিক্রিতে বড় সাড়া, বাংলাদেশের বাজারে জনপ্রিয়তা বাড়ছে শাওমি স্মার্ট টিভির

চুয়াডাঙ্গা শহরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের সময় : ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫