০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম গ্রেপ্তার

Ada. Munna Telecom1

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ঈদগাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি গিনি ইসলাম চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহ পাড়ার রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশ ঈদগাহ পাড়া এলাকায় গিনি ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেপ্তার করে সদর থানা হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উপর হামলার দুই মাস পর জিপু-অনিকসহ ৭৭ জনের নামে মামলা

গিনি ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হোসেন আলী বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হাসনা জাহান খুশবু নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ৩ অক্টোবর হাসনা জাহান খুশবু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। ওই মামলা তদন্ত পূর্বক গিনি ইসলামের জড়িত থাকার প্রমাণ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪