০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

Ada. Munna Telecom1

একই প্রজ্ঞাপনে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে মো. হাবিবুল ইসলাম হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক(১) মোতাবেক জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ জেলার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুজ্জামান**। তিনি চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মরহুম শামসুজ্জোহা এবং মাতা সাহিদা বেগম।

সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব শেখ ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীফুজ্জামানের নিয়োগের খবরে জেলার বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

প্রকাশের সময় : ১২:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬