০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গাসহ ১০ জেলায় যুব ফোরামের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ

পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ কমাতে খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে চলছে যুব ফোরামের বিশেষ উদ্যোগ—বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে এই অনন্য কর্মসূচি প্রতিটি জেলায় পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এম সবেদ আলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন বলেন, “সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং প্লাস্টিকমুক্ত সমাজ গঠনে যুব ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এই কর্মসূচি খুলনা বিভাগের ১০টি জেলায় চলমান থাকবে।”

আয়োজকরা জানান, প্লাস্টিকের বোতল, প্যাকেট বা অন্য যেকোনো প্লাস্টিক সামগ্রী জমা দিলে বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও জনসমাগম স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।

পরিবেশবিদরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু বৃক্ষের সংখ্যা বাড়াতেই সহায়ক নয়, বরং সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

যুব ফোরাম খুলনা বিভাগ জানিয়েছে, মাসব্যাপী এ কর্মসূচি শেষে প্রতিটি জেলায় একটি পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী টিম গঠন করা হবে, যারা নিয়মিত বৃক্ষ পরিচর্যা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় এসএসসি টেস্টের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত, নতুন প্রশ্নে পরবর্তী পরীক্ষা

চুয়াডাঙ্গাসহ ১০ জেলায় যুব ফোরামের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ

প্রকাশের সময় : ০৮:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫