০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নবাগত ডিসিকে শুভেচ্ছা জানাল জেলা গণঅধিকার পরিষদ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রাকিব হাসানকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা সদস্য সচিব ইবনুর রশীদ মাশুক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিয়াদ হাসান, সাধারণ সম্পাদক সৌরভসহ সংগঠনের আরও নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাকিব হাসান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সবার কাছে “ইতিহাসের সেরা নির্বাচন” হিসেবে উপহার দিতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসকের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, ১৮ সাল থেকে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন–সংগ্রাম করে আসছি। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।

সৌজন্য সাক্ষাৎ শেষে দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা সদর পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসিকে শুভেচ্ছা জানাল জেলা গণঅধিকার পরিষদ

প্রকাশের সময় : ০৮:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫