০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কিশোর জিহাদকে অচেতন করে ইজিবাইক ছিনতাই

Ada. Munna Telecom1

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে কৌশলে অচেতন করে এক কিশোর ইজিবাইক চালকের ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া ওই কিশোর বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার আশাদুল হকের ছেলে জিহাদ (১৭) কে রিজার্ভ ভাড়া করে মেহেরপুর নিয়ে যায় একদল যাত্রী। পথে আমঝুপি এলাকায় পৌঁছালে তারা কৌশলে তাকে অচেতন করার মতো কিছু খাওয়ায় এবং ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়।

অচেতন অবস্থায় পড়ে থাকা জিহাদকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

ইজিবাইক চালকের পিতা আশাদুল হক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকাল ১০টার দিকে আমার ছেলে রিজার্ভ ভাড়া নিয়ে মেহেরপুর যায়। দুপুরে স্থানীয়রা ফোনে জানায়, জিহাদ অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অচেতন অবস্থায় বিকেলে কিশোর জিহাদকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।

এদিকে এ বিষয়ে জানতে মেহেরপুর সদর থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার কিশোর জিহাদকে অচেতন করে ইজিবাইক ছিনতাই

প্রকাশের সময় : ০৯:০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫