০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টার নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

প্রতিবেশী আসলাম উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ শিশু সোহরাবের পায়ে কামড় দেয়। আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪