০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল শিশুসহ দুজনের প্রাণ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধা ৬টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে এ দুটি দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪) ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম (২৫)

জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদি রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সন্ধার পর অন্ধকার হয়ে গেলে রাস্তার উপর খেলছিল শিশু রাফিয়া। এ সময় একটি আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

অপর দিকে দর্শনা থানাধীন হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হিজলগাড়ী-নেহালপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের নিকট চলন্ত আলমসাধু উলটে যায়। এতে ঘটনাস্থলেই চালক সেলিম হোসেনের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

One thought on “চুয়াডাঙ্গায় সড়কে ঝরল শিশুসহ দুজনের প্রাণ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল শিশুসহ দুজনের প্রাণ

প্রকাশের সময় : ০৮:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪